সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মিলার বিচার শুরুর নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ১৪ নভেম্বর ২০২১

Google News
মিলার বিচার শুরুর নির্দেশ

ফাইল ছবি

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে সাবেক স্বামীকে অ্যাসিড ছুড়ে মারা ও হত্যাচেষ্টার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৯ সালের গত ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বাদী হয়ে মামলাটি করেন।  মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন— পিস জন পিটার হালদার কিম। তাকে মিলার সহযোগী দেখানো হয়েছে।

অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় মিলার বিরুদ্ধে মামলাটি করা হয়। সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন অ্যাসিডে দগ্ধ হন।  

জানা যায়, ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে।  ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536