‘আপনাদের অংশীদারিত্ব চাই, বাংলাদেশ এখন ব্যবসার জন্য বড় আকারে প্রস্তুত’

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

‘আপনাদের অংশীদারিত্ব চাই, বাংলাদেশ এখন ব্যবসার জন্য বড় আকারে প্রস্তুত’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৬, ২৪ এপ্রিল ২০২৫

Google News
‘আপনাদের অংশীদারিত্ব চাই, বাংলাদেশ এখন ব্যবসার জন্য বড় আকারে প্রস্তুত’

বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, যা কাতারি বিনিয়োগকারীরা কাজে লাগাতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) ‘বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য বড় আকারে প্রস্তুত। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরইমধ্যে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

কীভাবে বাংলাদেশ এক নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলেনরকে দেশে একটি টেলিফোন কোম্পানি স্থাপন করতে বাধ্য করেছিল তার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আপনি যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বিবেচনা করেন, তাহলে সম্ভবত এটি করার সেরা সময়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের