সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকায় শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা জারি

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

৩০ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

৩০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকায় শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১০, ১২ মে ২০২৫

আপডেট: ১৭:১১, ১২ মে ২০২৫

Google News
সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকায় শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা জারি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা কর্তৃক  জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার আলোকে, ওই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে।

সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত ইসিএ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের