বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৯, ১২ মার্চ ২০২৬

Google News
বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মহাসড়কের রামপালের গুনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯জনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে চারজনের মরদেহ আছে। এখনও কারও পরিচয় জানা যায়নি। 

হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন বলে জানা গেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের