পরীমণিকে হত্যার হুমকি!

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

Radio Today News

পরীমণিকে হত্যার হুমকি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
পরীমণিকে হত্যার হুমকি!

ঢালিউড চিত্রনায়িকা পরীমণিকে ফোনকলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও ক্লিপ আপলোড করেন পরীমণি। অডিওতে শোনা যায়, এক অজ্ঞাত ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

অডিওতে আরও শোনা যায়, পরীমণি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে একপর্যায়ে দুজনের মধ্যে উচ্চবাচ্য শুরু হয়। তবে অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। পরীমণির দাবি অনুযায়ী, ওই ব্যক্তি দেশের বাইরে অবস্থান করছেন।

অডিওটি প্রকাশের সময় ক্যাপশনে পরীমণি লেখেন, ‘ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?’

পোস্টটিতে তিনি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেন। তবে হুমকির পেছনের সুনির্দিষ্ট কারণ বা ঘটনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

প্রসঙ্গত, রোববার বিকেলে পরীমণি ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। ওই সংবাদ শেয়ারের প্রায় এক ঘণ্টা পরই হত্যার হুমকির অডিওটি প্রকাশ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের