নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

Radio Today News

নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলেও দাবি করেন তিনি। 

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা হয়। এতে পাঁচ জেলায় দায়িত্বরত তিন বাহিনীর সব অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

উপদেষ্টা বলেন, এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে। এবারের মতো যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না। আপনারা আগের অন্যান্য নির্বাচন দেখেন, অন্যান্য নির্বাচনে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না। অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব ভালো ব্যবস্থা গ্রহণ করেছেন, প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যেতে পারবে।

এছাড়া ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি খুব ভালো রয়েছে বলে জানান। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের