শিক্ষা-গবেষণায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিক্ষা-গবেষণায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শিক্ষা-গবেষণায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও গবেষণায় রাজনীতিকরণ কোনোভাবেই সভ্য সমাজের পরিচয় হতে পারে না। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশ যেন এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার কাজ করে যাবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে বলেন, ফেব্রুয়ারি মানে আমাদের আত্মপরিচয় উপলব্ধির মাস, এটি শেকড় সন্ধানী মাস। ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক এবং আমাদের সংস্কৃতি চেতনার প্রাণপ্রবাহ। 

তিনি আরও উল্লেখ করেন, ১৯৫২ সালের এই দিনটি একদিকে যেমন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের দিন, তেমনি এটি জালেমের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেরও প্রতীক।

বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব দরবারে আলো ছড়াবে। তিনি বিশ্বাস করেন, সঠিক চর্চা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলা সংস্কৃতির এই প্রাণপ্রবাহ বিশ্বজুড়ে সমাদৃত হবে।

দেশের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে নৈতিকতার কোনো বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে এবং জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের