মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ ডোজ মডার্না টিকা এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭:২৯, ২০ জুলাই ২০২১

আপডেট: ১৭:৪৪, ২০ জুলাই ২০২১

Google News
যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ ডোজ মডার্না টিকা এখন ঢাকায়

কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ইউএস চার্জ দ্যা ’অ্যাফেয়ার্স জো অ্যান ওয়াগনারের কাছ থেকে এই টিকা গ্রহণ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ বাংলাদেশ সরকারের অন্যান্য উচ্চ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চালানটি ছাড়াও কোভ্যাক্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের দেয়া উপহারের ২৫ লাখ ডোজের প্রথম চালানটি গত ২ ও ৩ জুলাই এসে পৌঁছায়।

এটি মার্কিন সরকারের সাম্প্রতিক এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ টিকা বরাদ্দের অংশ। এখন পর্যন্ত এ থেকে ৫৫ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536