বন্যাদুর্গতদের সহায়তায় ১১ জেলায় মোতায়েন বিজিবি

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বন্যাদুর্গতদের সহায়তায় ১১ জেলায় মোতায়েন বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৬, ১২ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩১, ১২ জুলাই ২০২৬

Google News
বন্যাদুর্গতদের সহায়তায় ১১ জেলায় মোতায়েন বিজিবি

টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে বাহিনীটি।

রোববার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় তারা কাজ করছেন।

বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলার মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের