বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের নতুন নিবন্ধনের সুযোগ

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের নতুন নিবন্ধনের সুযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৬, ২৪ জুলাই ২০২৬

Google News
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের নতুন নিবন্ধনের সুযোগ

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার নির্দিষ্ট কয়েকটি বিষয়ে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এসব পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে পরীক্ষার্থীদের এই তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি, কেবল তাদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায় বা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে সমস্যায় পড়ায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা দিতে পারেনি। তাদের শিক্ষা জীবন সুরক্ষায় বোর্ড কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের