বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ৩ আগস্ট ২০২৬

Google News
বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সমন্বিত তদন্ত চলছে। এর মাধ্যমে দায়ীদের শনাক্ত করা এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তদন্ত করছি, কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিরূপণ করা হবে।

তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ সংগঠন এবং বিদেশ থেকে পরিচালিত কিছু গোষ্ঠীর কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের