রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন লেবু আদা ও হলুদের পানি

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন লেবু আদা ও হলুদের পানি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৩, ৩ আগস্ট ২০২৬

Google News
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন লেবু আদা ও হলুদের পানি 

আজকাল অনেকেই নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আত্ম-যত্ন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখছেন। আমরা যা খাই তার সাথে আমাদের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম সহজ উপায় হলো সঠিক ধরনের খাবার গ্রহণ, যার মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। হলুদ-লেবু-আদার মিশ্রণে তৈরি পানি দিয়ে দিন শুরু করলে শরীর নানাভাবে উপকৃত হয়।  এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী গুণ  শরীরকে পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। 

হলুদ: হলুদের কারকিউমিন উপাদান শরীরকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। হলুদের আরেকটি উপাদান, লাইপোপলিস্যাকারাইড, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল প্রভাবের জন্য পরিচিত। এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য আর্থ্রাইটিসের ব্যথা এবং হালকা প্রদাহ নিরাময় করতে সাহায্য করে। এগুলি ছাড়াও, হলুদ ত্বকের স্বাস্থ্য, যকৃতের স্বাস্থ্য, ভালো হজম এবং ওজন কমাতেও সাহায্য করে। হলুদ অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে।

লেবু: লেবু ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এছাড়াও, এটি ভিটামিন বি৬, অ্যান্টিঅক্সিডেন্ট,কপার, পটাসিয়াম এবং আরও অনেক খনিজে সমৃদ্ধ। লেবুর রস বদহজম এবং অন্ত্র-সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করতে পারে। লেবুতে বার্ধক্যরোধী এবং প্রদাহরোধী গুণাবলীও রয়েছে। 

আদা : আদায় থাকা  'জিঞ্জেরল' উপাদানে মানবদেহের ব্যথানাশক, প্রশান্তিদায়ক, জ্বরনাশক এবং ব্যাকটেরিয়ারোধী প্রভাব রয়েছে বলে মনে করা হয়। আদা অ্যান্টিঅক্সিডেন্টেরও একটি ভালো উৎস। আদা হজমতন্ত্রের জন্য ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, পিরিয়ডের ব্যথা কমাতে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং আরও অনেক কিছুর জন্য আদা উপকারী বলে মনে করা হয়। 

হলুদ-লেবু-আদার পানি তৈরির পদ্ধতি

এক গ্লাস পানিতে এক চা চামচ থেঁতো বা কুচি করে আদা ফুটিয়ে নিন। একটি গ্লাসে পানি ছেঁকে নিন। এবার এতে এক টেবিল চামচ লেবুর রস এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মেশান। এতে কিছুটা মধু বা গুড় এবং পিঙ্ক লবণ মিশিয়ে পান করুন। 

এমন অনেকেই আছেন যারা এক কাপ চা বা কফি ছাড়া দিন শুরু করতে পারেন না। সেইসব চা বা কফিপ্রেমীরা যা করতে পারেন-

প্রথমে লিকার চা,গ্রিন টি বা ব্ল্যাক কফি তৈরি করুন। এতে আদার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লেবুর রস মেশান। ইচ্ছে হলে কিছুটা মধু মিশিয়ে চুমুক দিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের