হোয়াটসঅ্যাপে ফোনের স্টোরেজ ফুল? নতুন টুলে মুহূর্তেই মিলবে সমাধান

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হোয়াটসঅ্যাপে ফোনের স্টোরেজ ফুল? নতুন টুলে মুহূর্তেই মিলবে সমাধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ২ আগস্ট ২০২৬

Google News
হোয়াটসঅ্যাপে ফোনের স্টোরেজ ফুল? নতুন টুলে মুহূর্তেই মিলবে সমাধান

স্মার্টফোনে হঠাৎ করেই স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ার সমস্যায় প্রায়ই পড়তে হয় ব্যবহারকারীদের। বিশেষ করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিদিন জমতে থাকা ছবি, ভিডিও, স্টিকার ও ভয়েস নোট অজান্তেই ফোনের বড় একটি অংশ দখল করে নেয়। এই সমস্যা সমাধানে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল আনছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে কয়েক ক্লিকেই অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে স্টোরেজ খালি করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ডিজিটাল টেন্ডস’ জানিয়েছে, কয়েক মাসের পরীক্ষার পর ফিচারটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

বর্তমানে হোয়াটসঅ্যাপে স্টোরেজ সেটিংস থেকে মিডিয়া ফাইল মুছে ফেলার সুযোগ থাকলেও প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হয়। নতুন স্টোরেজ ক্লিনআপ টুল সেই ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে।

ব্যবহারকারীরা কোনো চ্যানেলের Information পেজে গিয়ে দেখতে পারবেন, সেটি ফোনে কতটুকু জায়গা দখল করে আছে। পাশাপাশি ছবি, ভিডিও, স্টিকার ও ভয়েস নোট আলাদা ক্যাটাগরিতে দেখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী একসঙ্গে মুছে ফেলা যাবে।

সবচেয়ে বড় সুবিধা হলো, ক্লিনআপের সময় স্টার করা বার্তা বা গুরুত্বপূর্ণ ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। ফলে প্রয়োজনীয় তথ্য নিরাপদ রেখেই অপ্রয়োজনীয় মিডিয়া সরিয়ে ফেলা সম্ভব হবে।

একসঙ্গে একাধিক চ্যানেলের মিডিয়া মুছতে পারবেন

হোয়াটসঅ্যাপ Updates ট্যাবে নতুন একটি Clear Media Files অপশনও যোগ করছে। এর মাধ্যমে এক বা একাধিক চ্যানেল নির্বাচন করে একবারেই জমে থাকা মিডিয়া ফাইল মুছে ফেলা যাবে। এতে প্রতিটি চ্যানেলে আলাদাভাবে প্রবেশ করার প্রয়োজন হবে না এবং ফোনের স্টোরেজ দ্রুত খালি করা যাবে।

কবে মিলবে এই সুবিধা?

বর্তমানে ফিচারটি কেবল অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণের কিছু পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল হোয়াটসঅ্যাপ অ্যাপে কবে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা।

নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীদের জন্য নতুন স্টোরেজ ক্লিনআপ টুলটি বড় স্বস্তি এনে দিতে পারে। কারণ অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল দ্রুত মুছে ফোনের মূল্যবান স্টোরেজ সহজেই খালি রাখা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের