সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।
এছাড়াও, উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

