ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৮, ৯ আগস্ট ২০২৬

Google News
ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী হজরত আমানত শাহ আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন। রাত ৮টা ১৫ মিনিটে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়াম এই সাংগঠনিক সভা শুরু হয়ে চলে দুই ঘণ্টা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি।

সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রোববার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মহেশখালী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন। পরে, সেখান থেকে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

এছাড়া, ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের