এসএসসি পরীক্ষার ফলাফল, ঘরে বসে দ্রুত যেভাবে দেখবেন

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

এসএসসি পরীক্ষার ফলাফল, ঘরে বসে দ্রুত যেভাবে দেখবেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫, ৭ আগস্ট ২০২৬

Google News
এসএসসি পরীক্ষার ফলাফল, ঘরে বসে দ্রুত যেভাবে দেখবেন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

ঘরে বসেই দ্রুত যেভাবে দেখবেন 

ঘরে বসেই দ্রুত ফলাফল দেখতে পারবেন। যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঘরে বসে এসএমএসের মাধ্যম যেভাবে জানবেন এসএসসির ফল: এসএসসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল জানতে টাইপ করুন SSC<space>BOARD<space>ROLL<space>YEAR বা SSC<space>MAD<space>ROLL<space>YEAR বা SSC<space>TEC<space>ROLL<space>YEAR এবং পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে। প্রতিটি SMS-এর জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের