প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ২ আগস্ট ২০২৬

Google News
প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর তাদের পদায়ন এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

গতকাল শনিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষক যোগদানের প্রাথমিক তারিখ ২৯ অক্টোবর বলা হয়েছিল। সভার পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে যোগদান বিলম্বিত হলেও দ্রুত সময়সীমার মধ্যেই শিক্ষক পদায়ন সম্পন্ন করতে চায় সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবরকেই যোগদানের চূড়ান্ত তারিখ হিসেবে নিশ্চিত করা হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পদায়ন প্রক্রিয়া শেষেই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের