মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৬

Google News
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ১৭ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় সাত আসামিই পলাতক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের