সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

