জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ২২ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫০, ২২ আগস্ট ২০২৬

Google News
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক সম্পর্ক চায়।

ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোনো কিছু করতে পারি না।’
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট। দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। এ ছাড়া কোনো দেশের সঙ্গে জাতীয় স্বার্থে আপস করে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে না।

ভারত সফরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ নিয়ে কোনো তাড়াহুড়া নেই। বিষয়টি আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। প্রয়োজনীয় প্রস্তুতি ও গ্রাউন্ড ওয়ার্ক শেষে সফরের সিদ্ধান্ত হবে। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসেনসাসে আমরা আসব। দেন উই ক্যান ভিজিট ইন্ডিয়া।

কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ-আলোচনার বিষয় আছে, এখানে ওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।’

হুমায়ুন কবির বলেন, ‘বিগত কয়েক মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন কৌশলগত কাঠামো দাঁড় করানো হয়েছে। ওয়াশিংটন, বেইজিং বা মধ্যপ্রাচ্য—সব দেশের সঙ্গেই একটি ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা হচ্ছে, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কেবলই বাংলাদেশের জাতীয় স্বার্থকে।’

হুমায়ুন কবির বলেন, ‘শুধু শেখ হাসিনা নন। শেখ হাসিনা ছাড়াও যারা অপরাধ করে ভারতে পালিয়েছেন, তাদের ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোতে চায় সরকার।’ 

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় হুমায়ুন কবিরের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের