চীন ও সুইজারল্যান্ড একটি আপগ্রেডেড মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দুই দেশ এ বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে।
সুইজারল্যান্ডের বার্নে এক বৈঠকের পর দেশটির ফেডারেল প্রেসিডেন্ট ও অর্থনীতি, শিক্ষা ও গবেষণামন্ত্রী গাই পারমেলিন এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও যৌথভাবে আলোচনার সমাপ্তির ঘোষণা দেন।
আপগ্রেডেড মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত এবং পারস্পরিক বাজারসুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

