রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন জর্ডানের বাদশাহ

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন জর্ডানের বাদশাহ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮, ২২ আগস্ট ২০২৬

Google News
রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন জর্ডানের বাদশাহ 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বেইজিং পৌঁছেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ।সিংহাসনে আরোহণের পর চীনে এটি তার নবম সফর। বেইজিংয়ে পৌঁছানোর আগে তিনি চীনের শাংহাই ও শেনচেন সফর করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

চীন ও জর্ডানের মধ্যে ১৯৭৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কয়েক দশকে দুই দেশ বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলেছে। ২০১৫ সালে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়।

মধ্যপ্রাচ্যে যখন জটিল ও বহুমুখী চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে, তখন জর্ডানের বাদশাহর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তি ও মানবিক সংকট মোকাবিলায় জর্ডান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে চীন ও জর্ডানের মধ্যে সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হতে পারে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের