চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামের ৭ম আসর। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোরামে চীন ও আফ্রিকার ৪৫টি দেশের গণমাধ্যম কর্তৃপক্ষ, সম্প্রচার প্রতিষ্ঠান, কূটনীতিক, ব্যবসায়ী ও থিংক ট্যাংকসহ প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।
ফোরামের মূল লক্ষ্য গণমাধ্যম ও অডিওভিজ্যুয়াল সহযোগিতার মাধ্যমে চীন ও আফ্রিকার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানো। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং তরুণদের সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, গণমাধ্যম সহযোগিতার মাধ্যমে চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেডিওটুডে নিউজ/আনাম

