১১ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

১১ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭, ১৯ আগস্ট ২০২৬

আপডেট: ১২:২৯, ১৯ আগস্ট ২০২৬

Google News
১১ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। (বুধবার, ১৯ আগস্ট) সকালে শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে দ্বিতীয় সভা শুরু হয়েছে।

একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। উত্থাপিত ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্পের মত নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের