নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ২১ আগস্ট ২০২৬

Google News
নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে শুক্রবার বিকেল থেকেই বঙ্গভবনের আশপাশে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বঙ্গভবনের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সেখানে আসেন। কেউ বঙ্গভবনের আশপাশের পরিবেশ দেখছেন, আবার কেউ নতুন রাষ্ট্রপতিকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।

বঙ্গভবনের আশপাশে কথা হয় কয়েকজন উৎসুক মানুষের সঙ্গে। নাহিদুজ্জামান বিদ্যুৎ নামের এক ব্যক্তি বলেন, রাষ্ট্রপতির শপথ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অনুষ্ঠান। নতুন রাষ্ট্রপতি দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করবেন—এটাই তার প্রত্যাশা। ঐতিহাসিক এই অনুষ্ঠানের সাক্ষী হতে তিনি বঙ্গভবনের কাছে এসেছেন।

আব্দুর রহিম নামের আরেক ব্যক্তি বলেন, আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই উত্তরবঙ্গের কৃতী সন্তান। এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করতে আমরা বঙ্গভবনের কাছে এসেছি। উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত।

বঙ্গভবনের পশ্চিম পাশে ইয়ারুল নামের এক ব্যক্তি বলেন, দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চায়। রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্ব দেবেন—এটাই তার প্রত্যাশা।

সাফওয়ান নামের এক তরুণ বলেন, রাষ্ট্রপতি দেশের ঐক্যের প্রতীক। আমরা চাই নতুন রাষ্ট্রপতির মেয়াদে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হোক এবং সাধারণ মানুষ স্বস্তিতে থাকুক। রাজনৈতিকআপডেট ও খবর পর্যালোচনা করা

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যভার গ্রহণ করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।

শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথকে ঘিরে বঙ্গভবনের আশপাশে সাধারণ মানুষের এই আগ্রহ ও উপস্থিতি নতুন রাষ্ট্রপতিকে ঘিরে জনসাধারণের প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের