বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৯, ২১ আগস্ট ২০২৬

Google News
বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন দেশের তিন বাহিনীর প্রধান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণের কথা রয়েছে। এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বাড়তে থাকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের