শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২১ আগস্ট ২০২৬

Google News
শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে র‍্যাব-২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, এবং মাদক উদ্ধার করা হয়। 

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ অন্তত ৩৬টি মামলা রয়েছে। 

এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-২। তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই অধিনায়ক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের