আজকের রাশিফল ২১ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২১ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯, ২১ আগস্ট ২০২৬

Google News
আজকের রাশিফল ২১ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। 

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ ঘটে তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার সঙ্গে ভালো এবং মন্দ, উভয় ঘটনাই ঘটতে পারে। যার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। অর্ধাঙ্গিনী শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং উদ্বেগ বাড়তে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

বৃষ রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কারোর কথা ভাবতে পারেন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: বন্ধুদের কাছ থেকে আজ আপনি কোনও কাজে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন এবং কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কাউকে প্রেম নিবেদন করতে পারেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। কর্ম ক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি দ্রুত সেটি সমাধান করে ফেলতে পারবেন। আজ আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোনও নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ অন্যদের ওপর ব্যয় করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে না লাগাতে পারলে আপনার মেজাজ খারাপ হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: আপনি আজ বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে আপনার দুশ্চিন্তা হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ব্যবসায়িক এবং শিক্ষা সংক্রান্ত কাজকর্ম আজ ভালোভাবে অতিবাহিত হবে। এই রাশিচক্রের শিশুদের আজ খেলতে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। আজ আপনার মন ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপের রোগীদের ভিড় পরিবেশ এড়িয়ে চলতে হবে। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। পরিবারের একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পদক্ষেপ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।

ধনু রাশি: নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এবং কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজে আপনার মেধা ব্যবহার করুন। প্রতিটি কাজ সৃজনশীলভাবে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হবেন। দীর্ঘমেয়াদী সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগ করা প্রয়োজন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। একজন বন্ধুদের সঙ্গে সাক্ষাতের চিন্তা আপনার মনে আসতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনার কাছে আর কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাঁরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের