বুধবার,

১৪ অক্টোবর ২০২৬,

২৯ আশ্বিন ১৪৩৩

বুধবার,

১৪ অক্টোবর ২০২৬,

২৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযানের পরিকল্পনা নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪৪, ১৪ অক্টোবর ২০২৬

Google News
অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযানের পরিকল্পনা নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় পুলিশের ওপর আক্রমণ এবং খুলনায় পুলিশের রাতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, এটি নতুন কোনো বিষয় নয়।” এছাড়া পুলিশ আসামী ধরতে গেলে কেউ যদি বাঁধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান মি. আহমদ। তবে, এক্ষেত্রে সবার সহায়তা চান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন