শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেবে চার শতাধিক শিল্পপ্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৫, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৬, ২১ নভেম্বর ২০২৬

Google News
জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেবে চার শতাধিক শিল্পপ্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ এ অংশগ্রহণ করবেন সারা দেশের চারশতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী-উদ্যোক্তা।

আজ (শনিবার, ২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘জিডিপিতে এ খাতের অবদান প্রায় শতকরা ৩০ ভাগ। দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠান ১ কোটি ১৭ লাখের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান শতকরা প্রায় ৯৯ ভাগ।’

আগামীকাল (রোববার, ২২ নভেম্বর) থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের