মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

১৫ আগস্ট রাজধানীর গাড়ি চলাচলে পুলিশের নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ১৪ আগস্ট ২০২২

আপডেট: ১৯:০১, ১৪ আগস্ট ২০২২

Google News
১৫ আগস্ট রাজধানীর গাড়ি চলাচলে পুলিশের নির্দেশনা

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। এদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা থেকে পরিবহনযোগে এবং হেঁটে অসংখ্য মানুষের আগমন ঘটবে ধানমন্ডিতে। এ উপলক্ষে ধানমন্ডি ৩২-এর চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমণ্ডি-৩২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গমনাগমনের জন্য নিম্নোক্ত পথ অনুসরণের অনুরোধ করা হলো-

১. মিরপুর-গাবতলী থেকে রাসেল স্কয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ–ধানমণ্ডি-২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর–জিগাতলা–সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমণ্ডি-২নং রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা–শংকর (সাতমসজিদ রোড) হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. রেইনবো এফডিসি থেকে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের পথ

মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমণ্ডি-২৭ মেট্রো শপিংমল থেকে ডানে মোড় নিয়ে আহছানিয়া মিশন ক্রসিং থেকে বামে মোড় নিয়ে ৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং

১. ধানমণ্ডি-৩২ নং ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সকল গাড়ি)।

২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সব গাড়ি।

৩. আহছানিয়া মিশনের উত্তর রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536