মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভয় পেলে চলবে না, আন্দোলনে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে: নজরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৪, ২৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:৪০, ২৮ নভেম্বর ২০২৩

Google News
ভয় পেলে চলবে না, আন্দোলনে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের পক্ষ থেকে বিদেশিদের বোঝানো হচ্ছে সাংবিধানিক শূণ্যতা তৈরি হবে তাই ৭ জানুয়ারি নির্বাচনের বাধ্যবাধকতা আছে।

নজরুল বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। ভয় পেলে চলবে না, আন্দোলনে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিদ্যমান সঙ্কটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এখনও যদি বর্তমান রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের আহ্বান করেন তাহলে তারপরেও ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব। এবং তা সংবিধানেই আছে।

বিএনপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে নিয়ে সংলাপ হতে পারে। সংলাপ হবে না, হওয়ার সময় নাই এসব কথা ঠিক নয়। দেশে রাজনৈতিক অস্থিরতা, সংকটের একমাত্র কারণ জোর করে সরকারের ক্ষমতায় টিকে থাকা।

নজরুল ইসলাম খান বলেন, একদিক থেকে সরকারকে ধন্যবাদ দিতে পারেন। তাদের অত্যাচার-নিপীড়ন সবাইকে এক করে ফেলেছে। আমরা আজ সবাই মজলুম। নিপীড়িতের ঐক্য আমরা দেখছি। আজ আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষার সঞ্চার পীর সাহেব করলেন, এটা পূরণের ও পালন করার উদ্যোগ নিতে হবে।

 তিনি খান বলেন, শুধু সরকার পরিবর্তন নয়। আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছি। আমাদের সবার উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে সমস্যা সমাধান করা কঠিন কিছু না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536