মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: সালাউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Google News
বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এ সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।

পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

‘কিন্তু গণআন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে’, যোগ করেন বিএনপির এ নেতা।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536