মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘কাসেমের লাশকে সামনে রেখে শপথ করছি, আ.লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
‘কাসেমের লাশকে সামনে রেখে শপথ করছি, আ.লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো’

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো’ বলে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোজাম্মেল বাহিনীর হামলায় নিহত আবুল কাশেমের জানাজা থেকে এ  শপথ নেন তিনি। 

এর আগে গাজীপুরে মোজাম্মেল বাহিনীর হামলায় আহত হন আবুল কাশেম। পরবর্তীকালে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আর সেখানেই বুধবার বিকাল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৬ নম্বর বেডে মারা যান আবুল কাশেম।  

জানাজা শেষে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদের আর কি কি প্রয়োজন। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্বিচারে মানুষ হত্যা এগুলোই আওয়ামী লীগের ক্যালেন্ডার। আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। কাসেমের লাশকে সামনে রেখে শপথ করছি, কাসেমের রক্তের দায় আমাদের। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো।

তিনি আরও বলেন, ছয় মাস পরেও আমাদের জুলাই বিপ্লবের সৈনিকদের আওয়ামী লীগের দোসরদের হাতে নিহত হতে হয়। আমাদের গণতন্ত্রকামী, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কানেকটিভ ফেইলিউর। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে সব রাজনৈতিক দলগুলো রয়েছে, এটি আমাদের কানেকটিভ ফেইলিউর হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। আমরা দেখছি, এরই মধ্যেই আওয়ামী লীগ অপরাধের বৈধতা উৎপাদন করেছে।

আমরা স্পষ্ট করতে চাই, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আমাদের সার্বভৌম ও স্বাধীনতা বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। ৫ আগস্টের পরে এই ভূখণ্ড আমরা বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরেছি। এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো বলে জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536