শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা

জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের প্রায় অর্ধশত নেতাকর্মী শাহবাগ মোড়ে জড়ো হন। ওই সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। পরে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর জনভোগান্তি বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও ওসমান হাদির পরিবারের সদস্যরা। পরে পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর তারা সেখানে অবস্থান করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের