ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে জানান , শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায়, বিএনপি-র উদ্যোগে ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
তবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিএনপি পক্ষ থেকে কোন আনন্দ মিছিল বা সভা করা যাবে না। ঢাকা ও দেশের সকল উপজেলা/থানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া বিএনপি পক্ষ থেকে সারাদেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও সৃষ্টিকর্তার নিকটে প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

