জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২০, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩৭, ২৩ আগস্ট ২০২৬

Google News
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেল জানিয়েছে, এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের