বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যে কারণে স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৭ দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০২, ৪ মার্চ ২০২৫

Google News
যে কারণে স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৭ দিন

সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানায়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০ টা ১ মিনিট মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

উল্লেখ্য, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।

এর আগে সোমবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট–১ (বিএস–১) নামকরণের অনুমোদন করে। এদিন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536