মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ব্যথা না কমায় হাসপাতালে তাসকিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ১২ মে ২০২৪

Google News
ব্যথা না কমায় হাসপাতালে তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে তাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ব্যথা না কমায় স্ক্যান করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। ব্যথা থাকায় তিনি খেলার জন্য ফিট নন। হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মুঠোফোনে তিনি বলেন, ‘শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে ব্যথা পান তাসকিন। এখনো ব্যথা আছে। এ জন্য আজ খেলতে পারছেন না। আমরা তাকে দেখছি।’ ‘স্ক্যান করানোর জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যথা না কমায় এটা করতে হচ্ছে, দুইদিন হলো ব্যথা এখনো যায়নি। আজকের মধ্যে আশা করি বিস্তারিত জানা যবে’-আরও যোগ করেন দেবাশীষ।  চলমান সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। ৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন এই পেসার। প্রতি ম্যাচেই বল হাতে ছিলেন ভীষণ কৃপণ।

চোট প্রবণতার কারণে তাসকিন টেস্ট খেলা থেকে নিয়েছেন লম্বা বিশ্রাম। বিশ্বকাপ থেকে ভুগছিলেন কাঁধের চোটে। শেষ দিকে কয়েক ম্যাচ খেলেছেন এই চোট নিয়েই। 

বিশ্বকাপের পর নিউ জিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে খেলেননি এই পেসার। ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে ফেরার পর জিম্বাবুয়ে সিরিজেও আছেন শুরু থেকে। তবে চোটের কারণে সিরিজ শেষ করতে পারেননি।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536