আর্জেন্টিনাকে ৮ বছর পর আবারও হারিয়ে দিল প্যারাগুয়ে

সোমবার,

২৪ আগস্ট ২০২৬,

৯ ভাদ্র ১৪৩৩

সোমবার,

২৪ আগস্ট ২০২৬,

৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আর্জেন্টিনাকে ৮ বছর পর আবারও হারিয়ে দিল প্যারাগুয়ে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৯, ১৫ নভেম্বর ২০২৪

Google News
আর্জেন্টিনাকে ৮ বছর পর আবারও হারিয়ে দিল প্যারাগুয়ে

প্রতিপক্ষের মাঠ থেকে ব্রাজিল তাও ড্র নিয়ে ফিরেছে। আর্জেন্টিনার ভাগ্যে জোটেনি তাও! প্রথমে গোল করেও প্যারাগুয়ের কাছে হেরেছে লিওনেল মেসির দল। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার ১-২ গোলের।

প্যারাগুয়ের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেওয়া আর্জেন্টিনা গোল পেয়ে যায় ১১তম মিনিটে। এনজো ফার্নান্দেজের চিপ শটের পাসে গোল করেন লাওতারো মার্টিনেজ। এগিয়ে যেতেই স্লথ হয়ে পড়ে আর্জেন্টিনার পাসিং। বেশ ধীরগতির ফুটবলই খেলতে থাকে অতিথিরা। সেই সুযোগে ম্যাচে সমতা টানে প্যারাগুয়ে।

ঘরের মাঠের সমর্থকদের ১৯তম মিনিটে আনন্দে ভাসান আন্টোনিও সানাবরিয়া। গুস্তাভো বেলাজকুয়েজের ক্রস থেকে বাইকেক কিকে চোখ ধাঁধানো এক গোল করে বসেন তিনি। সমতায় প্রথমার্ধ শেষের পর বিরতি থেকে ফিরেই ফের প্যারাগুয়ের গোল। ৪৭তম মিনিটে মেসির ইন্টার মায়ামি সতীর্থ ডিয়েগো গোমেজের ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ওমার আলদেরেতে।

পিছিয়ে পড়ার পরও আর্জেন্টিনা করেনি তেমন কোনো সাঁড়াশি আক্রমণ। উল্টো ৬০ মিনিটে এক প্রতি আক্রমণ থেকে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো ডি পল। শেষে কিছু আক্রমণ হলেও তা কাজে আসেনি। ম্যাচে মাত্র একটি শট গোলমুখে রাখতে পারা আর্জেন্টিনাকে তাই হার নিয়েই ছাড়তে হয় মাঠ।

তবে এ হারের পরেও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচ শেষে ঝুলিতে ২২ পয়েন্ট লিওনেল স্কালোনির শিষ্যদের। অপরদিকে, এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে প্যারাগুয়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের