এ বছর বিপিএল হবে কিনা জানালেন :তামিম

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬,

৫ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬,

৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

এ বছর বিপিএল হবে কিনা জানালেন :তামিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ২০ আগস্ট ২০২৬

Google News
এ বছর বিপিএল হবে কিনা জানালেন :তামিম

২০১২ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হয়ে আসছে। বড় কোনো কারণ ছাড়া প্রতিবছরই ফ্র্যাঞ্চাইজি লিগটি হয়েছে।

তবে এ বছর বিপিএল আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।

বিপিএলের সময় বিকল্প কিছু করার চিন্তা রয়েছে বিসিবির। তামিম বলেছেন, ‘আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০-৭০ শতাংশ কাজ হয়ে যাবে তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা আমরা কিভাবে সাজাচ্ছি। এটা বেশ আলাদা ও রোমাঞ্চকর হবে।

লোকসান দিয়ে বিপিএল আয়োজন করতে রাজি নন বলে জানান তামিম। গত ২ বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসানের কথাও জানান সাবেক বাঁহাতি ওপেনার। তিনি বলেছেন, ‘সমস্যা হলো, যদি কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বা কমপ্লায়েন্স পূরণ না করে, তবে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো বিসিবির লাভ করার কথা, লোকসান নয়।

তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল একেবারে বন্ধ নয়, ভালো করে আয়োজন করতে চান তামিম। তাই সময় নিতে চান বিসিবি সভাপতি। তামিম বলেছেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’

বিপিএল না হওয়ায় আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন সেটা স্বীকার করছেন তামিম। তবে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না। খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরো বাড়বে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের