বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ১৬ আগস্ট ২০২৬

Google News
বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল

ডারউইন টেস্ট জয়ের উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছে মিরপুরেও। শের-ই-বাংলা স্টেডিয়াম আর বিসিবি কার্যালয়ে সবার চোখেমুখেই খুশির দীপ্তি।

বোর্ড সভাপতি তামিম ইকবালের কণ্ঠেও ফুটে উঠল সেই গর্ব আর রোমাঞ্চ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকে দাপট দেখানো আজ বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে আসে কাক্সিক্ষত সেই মুহূর্ত।

বিশ্বের এক নম্বর টেস্ট দলকে বাংলাদেশ শুধু হারায়নি, প্রতিটি দিন তাদেরকে চাপে রেখে শেষ পর্যন্ত বিধ্বস্ত করেছে ৯ উইকেটে। দলের খেলার ধরন মুগ্ধ করেছে তামিমকে। 

মিরপুরে আজ রবিবার (১৬ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান বললেন, এই জয়ের সব কৃতিত্ব ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের, ‘অবশ্যই আমার মনে হয় এটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য খেলা অনেক কঠিন।

২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ জিতেছে, কৃতিত্ব এক হাজার শতাংশ তাদের (ক্রিকেটারদের)। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক সবাইকে কৃতিত্ব দিতে হয়। এই জয় বিশ্বের কাছে একটি বার্তা। আমরা সবাই অত্যন্ত গর্বিত।’
আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।

এমন অনেক জয়ে মাঠে থেকেই ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। এখন দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে পাওয়া জয়টা তার ভাষায় ‘সম্ভবত দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড়’।

তামিম আরো বলেন, ‘আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরো এগিয়ে যাবে। এই জয় আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের