আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার মেধার মাধ্যমে এগিয়ে থাকবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখলেই আপনি একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রতিটি কাজে ভালো ফলাফলের জন্য সবকিছু ঠিকমতো পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি: এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষকে আজকেই আপনার বার্তা পৌঁছে দিন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি কিছু নতুন স্থান দেখতে পারেন এবং বিশিষ্ট মানুষদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সেইসব আত্মীয়দের অবশ্যই কৃতজ্ঞতা জানান যাঁরা আপনাকে আপনার বিপদের সময়ে সাহায্য করেছেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভবান হতে পারেন। কোথাও সফর করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
সিংহ রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা তথা মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখার লক্ষ্যে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। যাঁরা তাঁদের আত্মীয় অথবা বন্ধুদের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অতিরিক্ত খাওয়া-দাওয়া এবং মদ্যপান থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। তবে, কোনও পুরনো কাজ অসম্পূর্ণ রাখার কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট দিশায় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। অর্থের প্রতি অত্যধিক সংবেদনশীল হয়ে পড়বেন না। আপনি আজ বয়স্ক মানুষদের কাছে নিজের উচ্চাশা প্রকাশ করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আচমকাই বাড়িতে দূর সম্পর্কের একজন আত্মীয় আসতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। ভালোবাসার মানুষকে দেওয়া বার্তা আজকেই পৌঁছে দিন। ব্যবসায়িক মিটিংয়ে আবেগপ্রবণ হয়ে কোনও কথা বলবেন না। এই রাশির কিছুজন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তে পারেন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত। নাহলে তা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। একজন আত্মীয়ের মাধ্যমে আজ আপনি কোনও চমকের সম্মুখীন হতে পারেন।
কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কোনও দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন হতে হবে। আপনি আজ আপনার অবসর সময়টি মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। এটি আপনার খারাপ লাগতে পারে। আজ আপনি সন্ধ্যা নাগাদ সিনেমা বা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আজ আপনার একজন নিকটজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। লোভ অবশ্যই দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করতে চাইলেও কোনও কাজ চলে আসা তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

