ইরান ইস্যুতে ‘বাধা হলে’ ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইরান ইস্যুতে ‘বাধা হলে’ ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০১, ১৮ আগস্ট ২০২৬

Google News
ইরান ইস্যুতে ‘বাধা হলে’ ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের একজন সাংবাদিক জানিয়েছেন যে, সোমবার এক ফোনালাপের সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

একই সময়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-এর সরাসরি গোপন যোগাযোগ বা ব্যাকচ্যানেল আছে।

পরে অবশ্য আইআরজিসি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় জড়িত নয়।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা সোমবার বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার জন্য করা ৬০ দিনের সমঝোতা স্মারক এর মেয়াদ সোমবার শেষ হচ্ছে। এই স্মারকে উভয় দেশ চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

ওমান এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে। তবে সংঘাত শুরু হওয়ার পর দেশটি ইরানের কাছ থেকে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

এখন আবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান মূলত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে রেখেছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এটি খুলে দেওয়া আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

ওয়াশিংটনও হরমুজ প্রণালি আবার চালুর জন্য নিজস্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন: “ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর চরম মাত্রায় বোমা হামলা চালাব”।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের