পাল্টে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬,

৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পাল্টে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৮, ১৮ আগস্ট ২০২৬

Google News
পাল্টে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আজ এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

বাংলাদেশে অর্থবছর ১লা জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস ব্রিফে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে, ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

“এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত,” প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবং এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের