সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ২৩:০৮, ১০ জানুয়ারি ২০২৫

Google News
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন- এই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তামিম জানিয়ে দিয়েছেন তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। 

শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি জানান।

স্ট্যাটাসে লিখেছেন তামিম ইকবাল লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

তিনি আরও লিখেন, ‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

শান্ত তাকে ফেরার কথা বলেছে উল্লেখ করে তামিম আরও লিখেন, নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, তা বড় ধাক্কা ছিল জানিয়ে ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ‘

সবশেষে ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি ছেলেকে বলেছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536