দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৩ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ২৮ আগস্ট ২০২৬

Google News
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঘটে গেল বড় অঘটন। ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে চমক দেখালা নামিবিয়া। এই জয়ের ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার পাশাপাশি দুই দলের মুখোমুখি দুই লড়াইয়েই জয় তুলে নিল নামিবিয়ানরা।

শুক্রবার (২৮ আগস্ট) উইন্ডহুকে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। জবাবে ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত ইনিংসের পরও নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১৪৫ রানের বেশি যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের তিন উইকেট শিকারে ম্যাচের নায়ক নামিবিয়ার জেজে স্মিট।  

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। এরপর ডেওয়াল্ড ব্রুভিস এবং রুবেন হারমান (১২) জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে এক প্রান্ত আগলে রাখা ব্রেভিসের ৫০ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস এবং অভিষেক হওয়া ডুয়ান জানসেনের ১৭ বলে অপরাজিত ২৫ রানের লড়াইও দলের হার বাঁচাতে পারেনি। শেষ তিন ব্যাটার শূন্য রানে আউট হলে ৮ উইকেটে ১৪৫ রানেই থমকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।

নামিবিয়ার হয়ে বল হাতে জেজে স্মিট ও রুবেন ট্রাম্পেলম্যান একাই তোপ দাগেন; দুজন মিলে নেন ৫টি উইকেট। যার মধ্যে ম্যাচের শেষ ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্মিট।

এর আগে, দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত সূচনা পায় নামিবিয়া। দুই ওপেনার জান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টিনকেম্পের ব্যাট থেকে আসে ৮৪ রান। দশম ওভারের চতুর্থ বলে বিদায় নেয়া স্টিনকেম্পের ব্যাট থেকে আসে ৪১ রান। ১৩ রানে জীবন পেয়ে পরবর্তীতে ফিফটি হাঁকানো ফ্রাইলিঙ্ক আউট হন ৩৮ বলে ৬০ রান করে।

তবে ফ্রাইলিঙ্কের বিদায়ের ১ উইকেটে ১১৬ রান থেকে একপর্যায়ে ১৩৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রানের লড়াইয়ের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩টি এবং বিজর্ন ফরটুইন ও ডুয়ান জানসেন ২টি করে উইকেট নেন।

এই স্মরণীয় জয়ে সাত ম্যাচের সিরিজে শুভসূচনা করল নামিবিয়া। অন্যদিকে সিরিজের পরবর্তী ম্যাচে শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের