হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ফিফা আসিয়ান কাপ

হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ২৫ আগস্ট ২০২৬

Google News
হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল

২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি আজ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন।

তবে ডুলির প্রাথমিক দলে নেই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম। ফাহামিদুল ইসলাম ও তারিক কাজীকেও রাখা হয়নি। তবে দেশের বাইরের লিগে খেলা ফুটবলাররা স্কোয়াডে না থাকলেও পরে তাদের ডাকা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গত জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ।

সেই ম্যাচের জন্য তিনি ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন। ওই স্কোয়াড থেকে মিরাজুল ও রফিকুল ডাক পাননি।

মিরাজুল অবশ্য ফিফার নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। গত মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলা সৌরভ দেওয়ান সান মারিনো সফরের দলে ডাক না পাওয়ায় আলোচনা হয়েছিল।

এবার সৌরভকে ডেকেছেন ডুলি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পরিকল্পনা ছিল বিকেএসপিতে ফিফা আসিয়ান কাপের ক্যাম্প করানোর। ফেডারেশন বিকেএসপির সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু বিকেএসপিতে আবাসন সংকট থাকায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। ঢাকাতেই একটি হোটেলে থেকে অনুশীলন করতে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের