তিস্তার পানি বাড়ায় ৩ জেলায় প্লাবনের আশঙ্কা

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

তিস্তার পানি বাড়ায় ৩ জেলায় প্লাবনের আশঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ১৪ আগস্ট ২০২৬

Google News
তিস্তার পানি বাড়ায় ৩ জেলায় প্লাবনের আশঙ্কা

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে, এ বিষয়ে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে জানা গেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যাচ্ছে।History

এদিকে চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ বিভাগের কয়েকটি নদীর পানিও বাড়তে পারে বলে জানা যায়।

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমার প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিন বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানিও আগামী তিন দিন কমতে পারে বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের