রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৪ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৪, ৪ অক্টোবর ২০২৬

Google News
৪ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

মধ্য আশ্বিনে এসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার দিনে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আগামীকাল সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলেও তা খুব হালকা পরিমাণে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টির পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের কয়েকটি প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের রোববারের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্র বলেছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে কয়েকটি নদ-নদীর পানি সমতলে পরিবর্তন আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বেড়েছে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি কমার পূর্বাভাস রয়েছে। তবে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিনও এসব নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536